রাজনীতিশিরোনাম

সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (০৬ নভেম্বর) সমাবেশ করার মৌখিকভাবে অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।
এর আগে জনসভার অনুমতি চাইতে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যায় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
অনুমতি পেয়ে জনসভাস্থল পরিদর্শনে যাচ্ছে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button