slider

সোনারগাঁয়ে আঃলীগের পূর্ণাঙ্গ কমিটি ত্যাগীদের অব মূল্যায়ন, দলের ভিতর রক্তক্ষরণ ঘটিয়েছে

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : একজন তৃণমূল আওয়ামী লীগের কর্মীর চরিত্রে যেমন দলের জন্য ত্যাগ তিতিক্ষা রয়েছে তেমনি তার নিরাবরণ, সহজ, সরল মন ও জীবন সবাইকে আকৃষ্ট করে জনপ্রিয়তার শীর্ষে থেকেও জায়গা হয়নি নবগঠিত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কমিটিতে তার সরলতার জন্য সবাই তাকে ভালোবাসেন তিনি আর কেউ নন সোনারগাঁও আসনের সাবেক সাংসদ কায়সার হাসনাতের আস্থাভাজন উপজেলা যুবলীগের সহসভাপতি আরমান মেরাজ- এরই মধ্যে সোনারগাঁয়ে এখন আলোচনায় সমালোচনায় মুখর সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙগ কমিটি নিয়ে দলের জন্য আত্মত্যাগ করতে করতে রিক্ত, নিঃস্ব হয়ে যাওয়া এরকম ১৯ জন আরমান মেরাজকে বাদ দিয়ে একাধিক সমালোচিত ব্যক্তিকে নিয়ে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙগ কমিটি অনুমোদন দেওয়ার অভিযোগ ওঠে জেলা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের বিরুদ্ধে।

তাই সোনারগাঁয়ের তৃণমূল আওয়ামী লীগের একজন সাধারন কর্মীর কাছে জিজ্ঞেস করেছি যারা মূলত দলের জন্য ত্যাগী তারা কি প্রাধান্য পেয়েছে নবগঠিত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙগ কমিটিতে

তখন হাসিমুখে বলল ঝুকি নেওয়া কর্মীর কোন দাম নেই। যারা দিনের পর দিন দল করেন, কষ্ট করেন, সংগঠনকে সময় দেন, মানুষের সুখে, দুঃখে পাশে থাকেন প্রতিটি দুঃসময়ে নিরন্তর দল ও নেতৃত্বের প্রতি আনুগত্য রেখে বঙ্গবন্ধুর আদর্শে খেয়ে না খেয়ে পথ হাঁটা অসংখ্য নেতাকর্মী পোড়খাওয়া রাজনৈতিক সংগ্রামের ভিতর দিয়ে নিজেদের তৈরি করেছেন তারই একজন আরমান মেরাজ।

কিন্তু দুর্ভাগ্য হলো রাজনীতিতে টাকা, পেশীশক্তি ও চাটুকারিতার যে আস্ফালন দেখা দিয়েছে সেখানে আদর্শিক রাজনীতির পথ হাঁটা নেতাকর্মীরা পিছনে পরেছেন।

এবিষয়ে আরমান মেরাজ বলেন -আওয়ামী লীগের রাজনীতিতে আরেকটি বিষয় বড় হয়ে দেখা দিয়েছে, হঠাৎ করে এত বছর ধরে তৈরি নেতাকর্মীদের বাদ দিয়ে বছরের পর বছর রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দলের নেতাকর্মীদের বুক দিয়ে আগলে রাখা সংগঠকরা সে পদ পান না।
পদ পায় উড়ে এসে জুরে বসা বিত্তশালী, পেশীশক্তি বা করুণাগ্রিতরা। দলকে তৃণমূল পর্যায়ে বিভক্ত করেছে। পদ বাণিজ্য দলের ভিতরে রক্তক্ষরণ ঘটিয়েছে ।

উল্লেখ্য যে সম্মেলনের ৮ মাস পর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরিত ওই কমিটিতে স্থান পাওয়া একাধিক নেতার বিরুদ্ধে রাতারাতি পদ ভাগিয়ে আনার অভিযোগ ওঠে, এতে এই কমিটিকে প্রত্যাখ্যান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল স্বাক্ষরতি ৭১ জনের পূর্ণাঙ্গ কমিটিতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ-সভাপতি ও সেক্রেটারি ঘোষণা করা প্রস্তাবিত কমিটির ১৯ জনকে বাদ দেওয়ার খবর পাওয়া যায়।

জাতীয় পার্টির ঘেষা এসব ব্যক্তি কমিটিতে কিভাবে আসে এমন প্রশ্নরে জবাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলনে, প্রস্তাবিত কমিটির তালিকা কেন্দ্রে ও জেলায় দিয়েছি। তা আমরা যারা সোনারগাঁয়ে আওয়ামী রাজনীতি করি তারা যাচাই বাছাই করেই দিয়েছি। এতে দুয়েকজনের ব্যাপারে জেলার নীতি নির্ধারকদের আপত্তি থাকতে পারে। তা তারা জানালে আমরা পুনরায় তাদরে নাম বিবেচনায় এনে নতুন করে কমিটি জমা দিতাম। কিন্তু জেলা থেকে যেভাবে তড়িঘরি করে আমাদের কাউকে না জানিয়ে উপজেলা কমিটি দিয়েছেন তা আওয়ামী লীগের ইতিহাসে আমরা কখনো দেখিনি এবং এটা গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ড।

তিনি বিতর্কিত ইস্যু সর্ম্পকে আরও জানান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদ পাওয়া আলী হাসান মেহেদীকে তিনি চিনেন না। সে কে? কখনো সংগঠন করেছেন কিনা এমন প্রশ্ন ছুড়ে দিয়ে কখনো আওয়ামী লীগের কোন কর্মসূচিতে তাকে দেখেননি এমন ব্যক্তি পদ পাওয়ায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন

বিতর্কিত লোকের কমিটিতে স্থান পাওয়া ও ত্যাগী নেতাদের মধ্যে থেকে প্রস্তাবতি কমিটির ১৯ জনকে বাদ দেওয়ায় চরমভাবে ক্ষুব্ধ হন সোনারগাঁ উপজলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের দাবি এমন কাণ্ডে দলটির তৃণমূলে অর্থাৎ জেলা ও উপজলা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে জানান

অন্যদিকে প্রস্তাবতি কমিটি থেকে ১৯জন ত্যাগী নেতাদের কে বাদ দেয়ার অভিযোগ এনে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকটে সামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার জেলা আওয়ামী লীগের অনুমোদিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করেছেন। বাংলাদশে আওয়ামী লীগের কেন্দ্রের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বরাবর কমিটির চূড়ান্ত করার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button