slider

টঙ্গীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা

মোঃ লিমন হোসেন,টংগী : ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুর তরঙ্গ একাডেমিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারী বুধবার রাত ৮ টায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুর তরঙ্গ বাউল একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কবিতা আবৃত্তি, হামদ-নাত,কেরাত,কুইজ প্রতিযোগিতা, আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে বক্তৃতা, দেশাত্মবোধক,গান, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ত্ব করেছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক দিপংকর গৌতম দ্বীজেন এবং পরিচালনা করেন গীতিকার, সুরকার ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত শিল্পী মোঃ তাজুল ইসলাম জিরো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ লিটন উদ্দিন সরকার।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম, এস এম সানোয়ার, হাজ্বী জাহাঙ্গীর মিয়া, মোঃ আবু হাসান, মোঃ পলাশ সরকার, মোঃ মেহেদী হাসান সোহাগ, মোঃ খোরশেদ আলম, মোঃ আক্তার লেংটা, মোঃ কামাল লেংটা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল গানের শিক্ষক ও ছাত্র ছাত্রীর অভিভাবক গণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button