সোনাজয়ীর ‘প্রতারণা’ মার্কিন অলিম্পিক কমিটির ক্ষমা প্রার্থণা

রিও অলিম্পিক আয়োজনের পক্ষে ছিলো না ব্রাজিলের সাধারণ জনগণ। সারা বিশ্বেই এই খবর ছড়িয়ে পড়েছে। অলিম্পিক চলাকালীন ব্রাজিলের রাস্তায় ছিনতাইয়ের শিকারও হয়েছেন অনেক বিদেশি। এমন ভিডিও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই পরিস্থিতির প্রতিবাদ করতে গিয়েই মিথ্যে অভিযোগ সাজিয়ে ধরা খেয়েছেন অন্তত তিনজন মার্কিন সাঁতারু। পরে ক্ষমা চাইতে হয়েছে মার্কিন অলিম্পিক কমিটির।
মার্কিন তিন সাঁতারু অভিযোগ করেন যে, তারা একটি পার্টিতে যোগ দিয়ে হোটেলে ফেরার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন। পরে পুলিশ ঘটনার তদন্তে নেমে কোনো প্রমাণ পায়নি। পরে ব্রাজিলের আদালত ওই তিন সাঁতারুর পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেন।
এর মধ্যেই একজন দেশে ফিরে যান। অন্য দুজন দেশের বিমানে চড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদেরকে বিমানবন্দর থেকেই আটক করে পুলিশ এবং তাদের পাসপোর্ট জব্দ করে। ঘটনার এ পর্যায়ে অপরাধ শিকার করে নেন তারা এবং মার্কিন অলিম্পিক কমিটি ক্ষমা চায়।
পরে মার্কিন অলিম্পিক কমিটির ক্ষমা প্রার্থনা আমলে নেয় ব্রাজিল এবং সাঁতারুদের পাসপোর্ট ফিরিয়ে দেয়। একই সঙ্গে তাদেরকে দেশেও ফেরত যাওয়ার অনুমতি দেয়া হয়।
এ ঘটনায় মার্কিন অলিম্পিক বলছে যে, এমন বিভ্রান্তি সৃষ্টির জন্য আমরা দুঃখিত। ব্রাজিলের অলিম্পিক আয়োজন এক কথায় অসাধারণ।




