রাজনীতিশিরোনাম

সৈয়দ আশরাফকে থামান-জাসদ

 

সম্প্রতি জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) বিরোধী কিছু মন্তব্য করেন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এরই প্রেক্ষিতে জাসদ সরকারকে বলছে, সৈয়দ আশরাফকে থামাতে।

জাসদই বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি করেছিল। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি যতোটা হওয়া দরকার, তা হয়নি ‘হঠকারী’ জাসদের কারণে। মন্তব্যটি দুটি করেন সৈয়দ আশরাফ।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দিকে ইঙ্গিত করে সৈয়দ আশরাফুল ইসলাম আরো বলেন, ‘জাসদ থেকে একজন মন্ত্রী করেছে আওয়ামী লীগ। সারা জীবন এর খেসারত দিতে হবে।’

মঙ্গলবার প্রেসক্লাবের সামনে ইনুকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাসদ। সেখানেই জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের সমালোচনা করেন জাসদের নেতারা। তারা সরকারকে আহ্বান করেন সৈয়দ আশরাফকে থামাতে।

জাসদ নেতারা তাদের বক্তব্যে বলেন, ’১৪ দলের ঐক্য নষ্ট করে, এমন কিছু প্রতিহত করতে সরকারে সজাগ থাকতে হবে।’

দলটির সম্পাদক শিরিন আখতার বলেন, ‘প্রধামন্ত্রীর উন্নয়নকে এগিয়ে নিতে তথ্যমন্ত্রী যখন অক্লান্ত পরিশ্রম করছেন, এ ধরনের কাদা ছোঁড়াছুড়ি আমাদের ঐক্য নষ্ট করবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন অনতিবিলম্বে সৈয়দ আশরাফের মুখ ‘বন্ধ’ করার আহ্বান জানান প্রধামন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘প্রধামন্ত্রীকে স্পষ্ট করে বলতে হবে তিনি ঐক্য চান কি না। একদিকে আমাদের সভাপতির বিষোদগার করবেন, অন্য দিকে জঙ্গি সামলাবেন, এটা তো হয় না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button