সৈয়দপুরে জাতীয় পাটি`র ইফতার মাহফিল ও আলোচনা সভা

মোঃজাকির হোসেন, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পাটি` ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) শেরে বাংলা রোডের উপজেলা জাতীয় পাটি` অফিসে ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জাতীয়পাটি সদস্য সচিব রাকিব খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জাতীয়পাটি` আহবায়ক ও ইকু গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর জাতীয়পাটি যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা জাতীয়পাটি যুগ্ম আহবায়ক শফিউল আলম সুজন, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, জাতীয় শ্রমিক পাটি পৌর কমিটির আহবায়ক মন্সুর আলী, রেলওয়ে জাতীয় শ্রমিকপাটি কারখানা শাখার সাধারণ সম্পাদক গোলাম বারী, জাতীয় মহিলা পাটি পৌর কমিটির সদস্য সচিব রেনু বেগম প্রমুখ।
ইফতার মাহফিলে উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




