জাতীয়শিরোনাম

সেপ্টেম্বরেই দখলমুক্ত হবে ঢাকা উত্তরের সব ফুটপাত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সব এলাকার ফুটপাত সেপ্টেম্বর মাসেই দখলমুক্ত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এ কথা জানান।
আতিকুল ইসলাম বলেন, আগামী ২০ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ডিএনসিসির সব ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে রাজধানীবাসীর চলাচল উপযুক্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন বলে জানান তিনি।
ডিএনসিসি মেয়ের জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪টি পার্ক উন্নয়নের কাজ চলছে। সেগুলো আগামী মাস অর্থাৎ অক্টোবর থেকে উন্মুক্ত করা শুরু হবে। এসব পার্কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান তিনি।
শ্রীলঙ্কার বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর নামে বনানীর চেয়ারম্যান বাড়ি পার্কটি উন্নয়নে ৫ কোটি ১৯ লাখ টাকা ব্যয় হচ্ছে। এতে খেলার মাঠ ও ক্রিকেট পিচ, ইন্টারনাল ও এক্সটারনাল ওয়াকওয়ে, শিশুদের জন্য পৃথক প্লেইং জোন, মাঠ ম্যানেজমেন্ট অফিস, পাবলিক টয়লেট, পৃথক চেঞ্জিং রুম, সিটিং অ্যারেঞ্জমেন্ট বা বেঞ্চ ও ক্রিকেট নেট অনুশীলন ব্যবস্থা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button