খেলা

সেই স্টোকসের কারণে লণ্ডভণ্ড ইংল্যান্ডের পরিকল্পনা

মারামারি করে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। তার অনুপস্থিতির কারণে লণ্ডভণ্ড হয়ে গেছে ইংল্যান্ডের পরিকল্পনা। অবশ্য তাকে ছাড়া কিংবা তাকে নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী ইংল্যান্ডের আরেক অলরাউন্ডার মঈন আলী। তিনি বলেন, ‘আমরা এখনো জানি না স্টোকসকে ছাড়া খেলতে হবে, নাকি স্টোকসকে নিয়ে খেলতে হবে। তবে যাই হোক, স্টোকসকে ছাড়া বা তাকে নিয়ে খেললেও আমরা অ্যাশেজ জয়ের ব্যাপারে আশাবাদী।’
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জয়ের পর বিস্ট্রলের নাইটক্লাবে মারামারির ঘটনায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হন দেশটির টেস্ট দলের সহ-অধিনায়ক স্টোকস। তাই স্টোকসের ক্রিকেট ভবিষ্যত এখন অন্ধকার। আসন্ন অ্যাশেজেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এতে বিশেষজ্ঞরা মনে করছেন স্টোকস না থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে শক্তির বিচারে পিছিয়ে পড়বে ইংল্যান্ড।
কিন্তু এমনটা মানতে নারাজ ইংল্যান্ডের মঈন। তিনি বলেন, ‘আমরা দল হিসেবে অনেক বেশি শক্তিশালী। তবে এটি ঠিক স্টোকস বিশ্বসেরা অলরাউন্ডার। দলের তার উপস্থিতি অনেক বেশি উৎসাহজনক। তারপরও স্টোকসকে ছাড়া এই দলের ভালো খেলার সামর্থ্য রয়েছে।’
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মঈন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button