Uncategorized

সেই মন্ত্রীর কাজকি, মন্ত্রী অপশক্তির কাছে মাথা নত করেছে: কাদের মির্জা

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
সেই মন্ত্রীর কাজকি, মন্ত্রী অপশক্তির কাছে মাথা নত করেছে: কাদের মির্জা এ দেশে কি সরকার নেই, এ দেশে কি প্রশাসন নেই।আজকে আমাদের এলাকার কি কোন অভিভাবক নেই। কেউ কি প্রতিবাদ করার নেই। আমরা যাকে মন্ত্রী বানিয়েছি। এই এলাকার জনগণ। সেই মন্ত্রীর কাজ কি। সেই মন্ত্রী অপশক্তির কাছে আজকে মাথা নত করেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে তার গাড়ি বহরে হামলার প্রতিক্রিয়া ব্যক্ত করতে তাৎক্ষণিক ফেইসবুক লাইভে এসে এসব কথা বলেন।

এ সময় তিনি , জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান, এই ঘটনা গুলোর সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। না হলে আপনার সকল অর্জন এরা ধ্বংস করবে। এদেরকে কারা আজকে শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিন। তাদের কে চিহিৃত করেন। সে যত বড় নেতা হোক, যত বড় মন্ত্রী হোক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেন।
কাদের মির্জা বলেন, যারা ফেনীতে একরামকে হত্যা করেছে ঠিক একই কায়দায় আমাকে হত্যা করার জন্য একরাম চৌধুরীর সন্ত্রাসীরা, নিজাম হাজারীর সন্ত্রাসীরা আমার গাড়ির গতিরোধ করে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি একটি ট্রাক থাকার কারনে আমার গাড়িটি দ্রুত চলে আসছে, আমার গাড়িতে কিছু করতে পারে নায়। আমার পরবর্তীতে ১০-১২টি গাড়ি ছিলো সেগুলোর উপর ইট-পাটকেল, ডিম মারা হয়েছে। সেলিম নামে আমাদের একজন নেতা আহত হয়েছেন।”

তিনি আরো বলেন, “আমি শপথ থেকে এলাকায় ফিরে গিয়ে একমাস আর মানবো না অনতিবিলম্বে এদেরকে দল থেকে বহিষ্কারের দাবীতে, নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবীতে, নোয়াখালী-ফেনীর ভোট চুরির বিরুদ্ধে, এখানে যে অনিয়ম-দুর্নীতি হচ্ছে, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।”

উল্লেখ্য, বসুরহাট পৌরসভার নবনির্বাচিত পরিষদ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ৬টা ১৫ মিনিটের দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলাকারীরা ফেনীর জেলার দাগনভূঞা বাজারে কাদের মির্জার গাড়ি বহরে ইট পাটকেল, ডিম নিক্ষেপ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button