সুরাইয়ার পাশে উপজেলা প্রশাসন

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর সর্দারপাড়ার চক্ষুরোগে আক্রান্ত সেই স্কুল ছাত্রী সুরাইয়ার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার বিকেলে তার চিকিৎসায় নগদ অর্থ সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। এসময় তিনি বলেন, অসুস্থ সুরাইয়ার চিকিৎসায় অনেক অর্থের প্রয়োজন।
বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, সুরাইয়ার পরিবার খাস জমিতে একটি ঝুঁপড়ি ঘরে বসবাস করছে। সেখানে একটি স্থায়ী বাড়ি করে দেয়া যায় কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সুরাইয়ার মা দুলালী বেগমসহ অন্যরা।
এদিকে শুক্রবার সকালে জেলা প্রশাসক আসিব আহসানের নির্দেশে সুরাইয়ার বাড়ি পরিদর্শণ করেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম ফারুক। তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয় আপাততঃ সুরাইয়ার চিকিৎসা ছাড়া অন্যকিছু ভাবছেননা। তিনি ঘটনাস্থল ঘুরে গিয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন। অপরদিকে মা দুলালী বেগম বলেন, গত ক’দিন ধরে সুরাইয়ার চোখে প্রচণ্ড ব্যথা হচ্ছে। একারণে সে রাতে ঘুমাতেও পারেনা। এ পর্যন্ত বিভিন্নভাবে যে টাকা-পয়সা পাওয়া গেছে সেটা দিয়ে চিকিৎসা করানো সম্ভব হচেছনা। এজন্য তিনি প্রশাসনের পাশাপাশি সকল বিত্তবানের কাছে মেয়ের চিকিৎসায় অর্থ চেয়ে আবেদন করেছেন।( দুলালী বেগম, সঞ্চয়ী হিসাব নং-০২০০০১৬৩৬৫৪৪০, অগ্রণী ব্যাংক বদরগঞ্জ শাখা এবং বিকাশ-০১৮১৮-৫০৩৯৮৯)।



