সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো রাজশাহী কিংস

বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার খুলনা টাইটান্সকে ৯ রানে হারিয়েছে রাজশাহী কিংস। অধিনায়ক ড্যারেন স্যামির দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়া এই জয়ে সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো পদ্মা পাড়ের দলটি।
আগে ব্যাট করে রাজশাহীর ৮ উইকেটে ১৫৪ রানের জবাবে ৬ উইকেটে ১৪৫ রান তোলে খুলনা্। ফলে ৮ রানে হেরে যায় তারা।
মিরপুরে আজ টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি রাজশাহীর। ২৬ রানের উদ্বোধনী জুটির পর আর কোন বড় জুঁটি গড়ে ওঠেনি। তবে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা ড্যারেন স্যামি রীতিমত ঝড় বইয়ে দেন খুলনার বোলারদের ওপর। তার ব্যাটিংয়েই হিসেব নিকাশ পাল্টে যায় ম্যাচের। মাত্র ৩৪ বলে ৫ ছক্কা ও ৪টি চারে অপরাজিত ৭১ রানে করেন এই ক্যারিবীয় তারকা। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে ওপেনার জুনাইদ সিদ্দিকীর ব্যাটে। স্যামির দানবীয় ব্যাটিংয়ে শেষ চার ওভারে ৫৮ রান তোলে রাজশাহী।
জবাবে ব্যাট করতে নেমে ১৫ রানে দুই উইকেট হারানো খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ ও নিকোলাস পোরানের ব্যাটিংয়ে ঘুরে দাড়ানোর চেষ্ট করলেও শেষটা হয়তি তাদের মতো। শেষ চার ওভারে পাকিস্তানি পেসার মোহাম্মদ সামী ও ফরহাদ রেজার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রয়োজন অনুযায়ি রান তুলতে পারেনি তারা।
এই জয়ের ফলে বরিশাল বুলসকে পিছনে ফেলে পয়েন্ট তালিকার পাঁচে উঠলো রাজশাহী।




