Uncategorized

সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনের শেষ দিনে ওমান প্রবাসীর মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় জয়নাল আবেদীন (৪৯) নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
চিকিৎসকরা বলছেন, তার করোনা আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ ছিল না।
চিকিৎসক ও পরিবারের লোকজন জানান, জয়নাল আবেদীন গত দুই বছর ওমানে ছিলেন। গত ১৮ মার্চ দেশে আসেন। বাড়িতে আসার পর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
বৃহস্পতিবার সকালে হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হয়। তাৎক্ষণিক গ্রামের একজন পল্লী চিকিৎসককে আনেন পরিবারের লোকজন। ওই পল্লী চিকিৎসক তাকে কিছু ওষুধ দিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। আজকে তার হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল।
জলালপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য ও নিহতের মামাতো ভাই সাব্বির আহমদ দেশ রূপান্তরকে জানান, জয়নাল আবেদীন বাড়িতে আসার পর থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
তারা তাকে মসজিদে পর্যন্ত যেতে দেননি। আগে তার লিভারের সমস্যা ছিল। এ ছাড়া অন্য কোনো সমস্যা ছিল না। কারোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না।
স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মো. কামাল উদ্দিন জানান, বাড়িতে আসার পর থেকে জয়নাল আবেদীন তাদের পর্যবেক্ষণে ছিলেন। তিনি কখনো কোনো সমস্যার কথা জানাননি। বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই পেট ব্যথায় তিনি চিৎকার করতে থাকেন। এরপর তিনি মারা যান।
দোয়ারবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, জয়নাল আবেদনীন হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে তারা মনে করছেন। যেহেতু করোনাভাইরাসের কোনো উপসর্গ তার মধ্যে ছিল না, তাই তারা পরীক্ষার জন্য কোনো নমুনা সংগ্রহ করবেন না। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button