slider

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধ : সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সোনারবাংলা গড়তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরো বলেন আমরা বাঙালী আমরা বীরের জাতি মাত্র নয় মাসে বঙ্গবন্ধুর ডাকে পশ্চিমা পাকিস্তানিদের পরাজিত করে দেশ স্বাধীন করেছি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন।

বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য সচিব সৈয়দ রাফুউল্লা ফজলুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, দেওয়ান এমদাদ রাজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সদর উপজেলা যুব মহিলালীগের সাবেক আহবায়ক চাঁদনী আক্তার প্রমুখ। আলোচনা সভা ও কেক কাটা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এম পি ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল আজাদ রুমান এর রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button