Uncategorized

সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া বিরোধ : নিরাপত্তা পরিষদের বৈঠক

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ শনিবার সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে এক জরুরি অধিবেশনে বসতে যাচ্ছে।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপেপা নগরীতে বিমান হামলা নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিরোধের প্রেক্ষাপটে এ জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে কূটনীতিকরা শুক্রবার সিনহুয়াকে জানান।
শনিবার গ্রীনিচ মান সময় সন্ধ্যা ৭টায় এ বৈঠকটি শুরু হবার কথা রয়েছে।
কূটনীতিকরা জানান, বৈঠকে নিরাপত্তা পরিষদের সদস্যরা সিরিয়া সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।
চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি রাশিয়া শুক্রবার বলেছে, আলেপ্পোতে বিমান হামলা ও নগরীটির আকাশে সামরিক বিমান উড্ডয়ন বন্ধের দাবি সম্বলিত খসড়া প্রস্তাব অগ্রহণযোগ্য।
এই প্রস্তাবে আলেপ্পোতে যুদ্ধবিরতিরও আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘে রাশিয়ার দূত ও অক্টোবর মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি ভিতালি চুরকিন বলেন, ‘এই প্রস্তাব আমরা কিভাবে পাস হতে দিতে পারি তা আমি দেখতে পাচ্ছি না।’
সিরিয়া বিষয়ক জাতিসঙ্ঘ বিশেষ দূত শুক্রবার সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলেপ্পোর বেসামরিক এলাকায় বৈরিতা বন্ধের আহ্বান জানানোর কিছুক্ষণ পর শনিবারের জরুরি বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংকালে বিশেষ দূত এ আহ্বান জানান।
তিনি সাংবাদিকদের বলে সর্বোচ্চ দুই কি আড়াই মাসের মধ্যে পূর্ব আলেপ্পো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূতও শুক্রবার খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটির ব্যাপারে জোর সংকল্প ব্যক্ত করেন।
তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া শেষ পর্যন্ত প্রস্তাবটির ব্যাপারে তার ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button