খেলাশিরোনাম

সিপিএল ২০২০ : ফাইনালে অপ্রতিরোধ্য ত্রিনবাগো

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। আসরের প্রথম সেমিফাইনালে জ্যামাইকা তালাওয়াসকে একরকম উড়িয়ে দিয়েছে দলটি।
মঙ্গলবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় কিয়েরন পোলার্ডের ত্রিনবাগো।
টস জিতে প্রতিপক্ষে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ত্রিনবাগো। রোভম্যান পাওয়েলের জ্যামাইকা ৭ উইকেটে ১০৭ রানের বেশি করতে পারেনি। ১০৮ রানের ছোট্ট লক্ষ্যটা ৫ ওভার বাকি থাকতেই ছুঁয়ে ফেলে ত্রিনবাগো।
দলটির পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫৪ রান করেন লেন্ডল সিমন্স। তার ৪৪ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২ ছক্কা। টিউন ওয়েবস্টের অপরাজিত ৪৪ রান করেন। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৬ চার ও ১ ছক্কা।
দলীয় ১৪ রানে ওপেনার সুনিল নারিনের বিদায়ের পর সিমন্স ও ওয়েবস্টের মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
এর আগে বোলিংয়ে ত্রিনবাগোর হয়ে আসল কাজটা করেছেন আকেয়াল হোসেইন। ৪ ওভার বল করে ১ মেডেন দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। দলের জয়ের নায়কও তিনি। ১ টি করে উইকেট নিয়েছেন সুনিল নারিন ও ফাওয়াদ আহমেদ।
অন্যদের ব্যর্থতার মাঝে জ্যামাইকাকে একশ ছাড়ানো স্কোর এনে দিয়েছিলেন নক্রুমাহ বনের (৪১) ও পাওয়েল (৩৩)।
লিগ পর্বে ১০ ম্যাচের সবগুলো জিতে সেমিফাইনালে পা রেখেছিল ত্রিনবাগো। সেমিতেও তারা প্রমাণ করল এবারের আসরে শিরোপার বড় দাবিদার তারাই। ট্রফি থেকে এখন মাত্র এক জয় দূরে দলটি।
আর কিছুক্ষণ পরই গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া জুকসের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে জয়ীরা ফাইনালে ত্রিনবাগোর মুখোমুখি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button