আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ব্রিটেনে বিবাহ বিচ্ছেদ চান ৪০ শতাংশ দম্পতি!

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কাঁপছে বিশ্ব। বিশ্ব জুড়ে দেখা দিয়েছে মহামারি। করোনা ভাইরাসের প্রভাবে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা। ব্রিটেনে ৪০ শতাংশ দম্পতি বিবাহ বিচ্ছেদের জন্য আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছে। দেশটির ল ফার্মগুলোর দেয়া তথ্য নিয়ে এ কথা জানিয়েছে স্কাই নিউজ।
কো-অপ্ট লিগ্যাল সার্ভিসেস নামের একটি ল ফার্ম বলছে, ২০১৯ সালের ২৩ মার্চ থেকে ১৫ মে’র মধ্যে যে পরিমাণ বিবাহ বিচ্ছেদের জন্য আগ্রহী ছিলেন দম্পতিরা। এ বছর করোনাভাইরাস মহামারিকালিন সময়ে এই অনুসন্ধান ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
ল ফার্মটি আরও বলছে, লকডাউনের সময় দম্পতিরা একসঙ্গে অতিরিক্ত সময় এক সাথে থাকার কারণে কোন কোন পরিবারে সমস্যার সৃষ্টি হয়েছে। আবার বহু পরিবার এক সাথে মধুর সময় অতিবাহিত করছেন।
সাধারণত ব্রিটেনে বিবাহ বিচ্ছেদ বাড়ে ক্রিসমাসের পর অর্থাৎ জানুয়ারি মাসে। কিন্তু এ বছর কোভিড-১৯ জনিত কারণে মার্চ থেকে মে মাসে বিবাহ বিচ্ছেদের আগ্রহ সৃষ্টি হয়েছে অনেক দম্পতির মধ্যে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button