slider

সিংড়ায় সড়ক সংস্কারের অভাবে চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার জামতলী হতে বামিহাল রাস্তায় রাতাল বাজার এলাকায় সংস্কারের অভাবে বেহাল অবস্থায় গুরুত্বপূর্ণ এ সড়কটি। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এ সড়কে একটু বৃষ্টি হলে ভোগান্তির শেষ নাই। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।
জামতলী বাজার হতে বামিহাল রাস্তা এবং ইটালি ইউনিয়ন রাতাল বাজার সংলগ্ন রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তায় পানি জমে থাকায় মানুষকে চলাচল করতে হচ্ছে যানবাহন হতে নেমে কাঁদার মধ্যে দিয়ে। মানুষের চলাচলে কষ্টের যেন অন্ত থাকছে না।
স্থানীয় গণমাধ্যম কর্মী এস,কে রবিন খান বলেন, উপজেলার জামতলী থেকে বামিহাল দুর্গাপুর এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক এ রাস্তাটি আরো চারটি জেলার সংযোগ সড়ক প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে রাস্তাটি সংস্কারের অভাবে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে আমাদের।
উপজেলার সুকাশ ইউনিয়নের ডাহিয়া ইউনিয়ন, ইটালি ইউনিয়নসহ তাড়াশ উপজেলা ও সিংড়া উপজেলার হাজার হাজার পথচারী এই রাস্তার উপর দিয়ে নিয়মিত যাতায়াত করে। এ দূর্ভোগ থেকে পরিত্রাণ পেতে পথচারীরা আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button