Uncategorized

সিংগাইর পৌরসভা নির্বাচনে ৩ দলের প্রার্থী চূড়ান্ত- আ.লীগের বাশার,বিএনপি‘র জয় ও জাপা‘র সিদ্দিক

সিরাজুল ইসলাম,সিংগাইর(মানিকগঞ্জ):নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ,বিএনপি ও জাতীয় পাটি তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন।মনোনীত প্রার্থীরা হচ্ছেন- আওয়ামীলীগের আবু নাঈম মোঃবাশার,বিএনপির বর্তমান মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় ও জাতীয়পাটির আবু বক্কর সিদ্দিক।শনিবার (৩০ জানুয়ারি) আওয়ামীলীগ ও বিএনপি পঞ্চম ধাপের দলীয় প্রার্থীচূড়ান্ত তালিকা প্রকাশ করেন। সে অনুযায়ী সিংগাইর পৌরসভানির্বাচনে মেয়র প্রার্থীর নাম প্রকাশ করা হয়। এর আগে জাতীয় পাটিরপ্রার্থী হিসেবে আবু বক্কর সিদ্দিকের নাম চূড়ান্ত করেন দলটি। তফসিলঅনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সিংগাইর পৌরসভার ভোট গ্রহণ।মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৪ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button