Uncategorized

সিংগাইরে শিশু হত্যা মামলার প্রধান আসামি পিতা গ্রেফতার

সিরাজুল ইসলাম : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামের ১ বছরের কন্যা সন্তানকে হত্যার পর লাশ নদীতে নিক্ষেপের অভিযোগে দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী আল-আমিনকে (৩০) গ্রেফতার করেছেন থানা পুলিশ।
গ্রেফতারকৃত আল-আমিন ওই গ্রামের আব্দুল হালিমের পুত্র। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সিরাজপুর-পাড়াগ্রাম এলাকা থেকে আল-আমিনকে গ্রেফতার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ ফরহাদ হোসেন নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) ওই মামলার আরেক আসামী খুন হওয়া শিশুটির চাচা আজিজুলকে গ্রেফতার করেন থানা পুলিশ।
এদিকে, আদালতের নির্দেশে শিশুটির লাশ শনাক্তের জন্য বরিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানার উপস্থিতিতে মাধবপুর-মানিক নগর কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ডিএনএ পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ লুৎফর রহমান বলেন, মামলার মূল আসামীসহ দু‘জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে ।
উল্লেখ্য,পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত আল-আমিন স্ত্রী হোসনেয়ারাকে বিভিন্ন সময় মারধর করতো। সর্বশেষ গত ৩ নভেম্বর সকালে আল-আমিন ও তার বাড়ির লোকজন মিলে একমাত্র কন্যা সন্তান মীম আক্তারকে রেখে স্ত্রী হোসনেয়ারাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গত ৬ নভেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে পার্শ্ববর্তী বার্তা গ্রামের কালিগঙ্গা নদীতে জনৈক জেলে মাছ ধরতে গেলে পানিতে ভেসে ওঠা লাশ দেখতে পায়। খবর পেয়ে হোসনেয়ারা তার পরিবারের লোকজন নিয়ে গলায় তাবিজ দেখে সন্তানের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় শিশুটির মা হোসনেয়ারা বাদি হয়ে আল-আমিনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button