সিংগাইরে রোকেয়া দিবসে জয়ীতাদের সম্বর্ধনা প্রদান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল মানিকগঞ্জ সিংগাইর উপজেলা প্রশাসন মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত সিংগাইর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে জয়ীতা উন্মেষণে বাংলাদেশ” এর আওতায় জয়ীতাদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার জনাব দিপন দেবনাথ এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রওশন আরা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য জনাব মমতাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বল, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান জনাব আনোয়ারা খাতুন, বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন বেগম রোকেয়া আমাদের এই সমাজের অন্যতম আদর্শ। জাতি তাকে অনুসরন করে অনেক দূর এগিয়েছে আরো যেতে হবে বহুদূর। নারীর ক্ষমতায়ন হলেও আমরা টেকসই ক্ষমতায়ন চাই। সেই লক্ষেই সরকার কাজ করছে।



