বসত বাড়ী রক্ষাতে পাঁচবিবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ দীর্ঘ ২২ বছর যাবৎ খাঁজনা খারিজ ও ভোগ দখলেের থাকা জমি নিলামে বিক্রির প্রতিপাদে জয়পুরহাটের পাঁচবিবির ২২টি ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষ মানববন্ধন করেছেন।
মঙ্গলবার দুপুরে পাঁচবিবি উপজেলার হিলি-জয়পুরহাট সড়কের ভীমপুর এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালীন সময়ে ভুক্তভোগী হাবিবুর রহমান, আঃ রহিম বুলু, জসিম উদ্দিন মন্ডল ও ইসরাইল শেখসহ তাঁদের পরিবারের সদস্যরা বলেন, ২০০১ সালে স্থানীয় জসিম উদ্দিন নামে এক ব্যাক্তির কাছ থেকে পর্যায়ক্রমে আমরা জমি ক্রয় করেছি ভুক্তভোগী ২২টি পরিবার। জমি ক্রয়ের পর থেকে দীর্ঘ ২২ বছর খাজনা খারিজ সহ স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছি। হঠাৎ করে কিছুদিন আগে আমাদের সম্পত্তি ব্যাংক কর্মকর্তা ও কুচক্রী ব্যাক্তিদের যোগসাজশের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়েছে, যা আমরা কেউ জানিনা। এরপর হটাৎ করে কয়েকটি বাড়ী ভাংচুর করেছে। এরপর আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এজন্য ঐ অবৈধ নিলাম বাতিলের আহবান জানাচ্ছি।



