sliderস্থানিয়

সিংগাইরে রেমিট্যান্স যোদ্ধা নারীর লাশ উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে রেমিট্যান্স যোদ্ধা রেহেনা(৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের বাড়ির পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রেহানা কিটিংচর গ্রামের মৃত.হানিফের মেয়ে ও পার্শ্ববর্তী ধল্লা ইউনিয়নের মো.কামাল হোসেনের স্ত্রী এবং এক সন্তানের জননী ।

পারিবারিক সূত্রে জানাযায়, রেহেনা ৫ বছর আগে কাজের সুবাদে গৃহকর্মী হিসেবে জর্ডান অবস্থান করেন। গত ১ বছর আগে দেশে ফিরে স্বামীর সাথে বনিবনা না থাকায় তার নানা বাড়িতে অবস্থান করে আসছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাহিরে বের হলে আর ফিরেনি। সকালে প্রতিবেশি রেজিয়া বেগম প্রথম তার মৃতদেহ দেখতে পায়। এসময় তার গলায় থাকা চেইন পাওয়া যায়নি। পরবর্তীতে স্থানীয় জনগন ঘটনাটি সিংগাইর থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button