slider
সিংগাইরে ভাষা শহীদ রফিক সেতুর টোল বন্ধে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ভাষা শহীদ রফিক সেতুর টোল বন্ধের দাবিতে ছাত্র জনতা মিলে বিক্ষোভ মিছিল করেছে । শুক্রবার বেলা ৩ টার দিকে সিংগাইরের প্রবেশদ্বার শহীদ রফিক সেতুর টোল প্লাজা এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয় ।
এ সময় বক্তব্য রাখেন রাজশাহী, জগন্নাথ, সাভার, ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । তাদের স্লোগানে স্থানীয় জনতা যোগ দিয়ে তাদের দাবিকে স্বাগত জানিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ তুলেন । বক্তব্য শেষে সাভার উপজেলার তেঁতুলঝোড়া মোড় এলাকায় প্রদক্ষিণ শেষে টোল প্লাজা এসে থামে তরুণ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা । এ সময় এক শিক্ষার্থীকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে ।




