Uncategorized

সিংগাইরে বিজয় দিবসে শহীদ মিনারে ঘুমাচ্ছে কুকুর!

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকঞ্জ) : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে যখন চলছিল পুষ্পার্ঘ অর্পন,ঠিক তার পাশেই কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল একটি কুকুর। এ নিয়ে শ্রদ্ধা জানাতে আসা অনেকেই করছিলেন নানা নেতিবাচক মন্তব্য।
তাৎক্ষনিক বিষয়টি নিয়ে পুষ্পার্ঘ অর্পন অনুষ্ঠানের উপস্থাপক অধ্যাপক বেণী মধাব সরকার ও শাকিল আহম্মেদকে দৃষ্টি আকর্ষণ করা হলে তারা বলেন, প্রতি বছর উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে আনসার সদস্য দায়িত্ব পালন করলেও এবার কাউকে দেখা যাচ্ছে না। যেকারণে কুকুরটি ঘুমানোর জন্য শহীদ মিনারটি বেছে নিয়েছে। বিষয়টি দৃষ্টি কটু বলেও তারা স্বীকার করেন।
একাধিক প্রত্যক্ষদর্শী অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসনের দায়িত্বহীনতার কারণে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত কুকুরটিকে শহীদ মিনারে নির্বিঘেœ ঘুমাতে দেখা যায়। সকাল ৯ টার দিকে সিংগাইর প্রেস ক্লাবের সাংবাদিকরা শ্রদ্ধাঞ্জলি জানাতে গেলে বিষয়টি তাদের নজরে আসে। এরপর দায়িত্ব শীলদের কে অবগত করার পাশাপাশি কুকুরটি শহীদ মিনার থেকে সরিয়ে দেয়ার ব্যবস্থা করেন তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, এ ধরণের বিষয়তো ঘটার কথা নয়। আনসার ভিডিপি কর্মকর্তা ওখানে দু’জন আনসার সদস্য দিয়ে রাখার কথা। আমরা বীর-মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আছিতো। বিষয়টি দেখছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button