Uncategorized

সিংগাইরে প্রাইভেট কারের ধাক্কায় দিনমজুরের মৃত্যু

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে প্রাইভেট কারের ধাক্কায় ইসমাইল হোসেন (৪০) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি সিরাজগঞ্ জসদর থানায় বলে প্রাথমিক ভাবে থানা পুলিশ নিশ্চিত হয়েছেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি ) দুপুরসাড়ে ১২টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া গ্রামের আব্দুল খালেকের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের জনৈক প্রবাসি আব্দুল মান্নানের বাড়ির দিন মজুর চক থেকে সরিষার বোঝা মাথায় নিয়ে রাস্তা পার হচ্ছিল । এ সময় পশ্চিম দিক থেকে ছেড়ে আসা হেমায়েতপুর গামী প্রাইভেট কার (ঢাকামেট্রো-গ-২১-০৫১০) তাকে ধাক্কা দেয়। এতে ইসমাইল মাথায় ও হাত-পায়ে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনা স্থলেই মারা যায়। থানা পুলিশ নিহতের লাশের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ধল্লা-ফোর্ডনগর পুলিশফাঁড়ির ইনচার্জ এস আই আলমগীর হোসেন বলেন, প্রাইভেট কার আটক সহ চালক আল-আমিনের ড্রাইভিং লাইেেসন্স জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button