Uncategorized

সিংগাইরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় প্রতিবেশী ভাসুর গ্রেফতার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়া গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় মঙ্গলবার সকালে (২৪ নভেম্বর) প্রতিবেশী ভাসুর চান মিয়াকে (৫০) গ্রেফতার
করেছেন থানা পুলিশ।
গ্রেফতারকৃত চান মিয়া ২ সন্তানের জনক ও ওই গ্রামের আরশেদ আলীর পুত্র। মামলার এজাহার সুত্রে প্রকাশ, ২ সন্তানের জননী ভিকটিমের স্বামী সৌদি আরব থাকার সুযোগে প্রতিবেশী চান মিয়া বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিত।
এতে সে রাজী না হওয়ায় গত ৩১ অক্টোবর সকাল ৭ টার দিকে বৃষ্টির সময় তার ঘরে ঢুকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় প্রবাসীর স্ত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চান মিয়া পালিয়ে যায়। মঙ্গলবার ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই হাসানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামী চান মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button