
নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলার চারিগ্রামে ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্তর বাসভবনে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক এমপি ও মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর-হরিরামপুর ও সদরের আংশিক) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত।
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবী নিয়ে ব্যাপক আলোচনা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ন-সম্পাদক তারেক হাসান মামুন, বেসরকারি মেডিকেল ও ডেস্টাল কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক ডা. মমি আনশারী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. জুবায়ের হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাজিব আহমেদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. নাহিদ সুমন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান, সিনিয়ার সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিন। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় জেলা ,উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকমীরা অংশ গ্রহন করেন।




