খেলা

সাসেক্সে মুস্তাফিজের ম্যাচ কবে কখন

ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানের ইংল্যান্ড যাত্রা একের পর এক পেছাচ্ছেই। ১৪ জুলাই ভিসা পাওয়ার কথা থাকলেও ভিসা হয়নি তার। কাটার মাস্টারের শুক্রবার ইংল্যান্ড যাওয়ার সম্ভাবনা শেষ। এদিকে শুক্র ও শনিবার ব্রিটিশ হাইকমিশনে সাপ্তাহিক ছুটি। সুতরাং রোববারের আগে ভিসা হওয়ার কোনো সম্ভাবনা নেই।
রোববার ভিসা হলে প্রথম মাঠে নামার জন্য তাকে ২১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। টি-টোয়েন্টি ব্লাস্টে মোট চারটি গ্রুপ পর্বের ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। একইসাথে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টেও খেলার সুযোগ পাচ্ছেন তিনি। সেখানে ইতোমধ্যে চারটি ম্যাচ খেলে ফেলেছে সাসেক্স। গ্রুপ পর্বে মুস্তাফিজের বাকি তিনটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।
কাউন্টিতে মুস্তাফিজের ম্যাচের সময়সূচি-
১৫ জুলাই হ্যাম্পশায়ার রাত ১২টা (টি-টোয়েন্টি)
২১ জুলাই এসেক্স রাত ১২টা (টি-টোয়েন্টি)
২২ জুলাই সারে রাত ১১.৩০টা (টি-টোয়েন্টি)
২৪ জুলাই গ্লস্টারশায়ার বিকেল ৪টা (ওয়ানডে)
২৭ জুলাই হ্যাম্পশায়ার সন্ধ্যা ৭টা সন্ধ্যা (ওয়ানডে)
২৮ জুলাই গ্ল্যামরগান রাত ১১.৩০টা (টি-টোয়েন্টি)
৩০ জুলাই সমারসেট বিকেল ৪টা (টি-টোয়েন্টি)
২ আগস্ট কেন্ট সন্ধ্যা ৬.৩০টা (টি-টোয়েন্টি)
(খেলা বাংলাদেশ সময় অনুযায়ী)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button