sliderস্থানিয়

সালথায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. শাহ আলম মোল্যা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ্ আলম মোল্যা সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তিনি স্থানীয় পুটিয়া বাজারের সারের ডিলার।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা শাহ্ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button