sliderস্থানিয়

সালথায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাগানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন মো. শাহিন শেখ (৪০) ও মো. জামাল মাতুব্বর (৩৮)। শাহিন শেখ কাঠিয়ার গট্টি গ্রামের রুস্তম শেখের ছেলে এবং জামাল মাতুব্বর দোহার গট্টি গ্রামের সিদ্দিক মাতুব্বরের ছেলে।।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গট্টি এলাকায় একটি বাগানে বসে ওই দুই যুবক মাদক সেবন করছেন—এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দীনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দীন বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button