
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ইজারা পাড়ায় শিপন মাতুব্বরের ঘরের খাটের উপর থেকে শাহজাহান মাতুব্বর (৫৫) নামের এক কর্মজীবির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাড়ী একই এলাকা ইউসুফদিয়া গ্রামে। সে মৃত রুহুল আমীনের পুত্র ও সালথার নবকাম পল্লী কলেজের অফিস সহকারী।
স্থানীয়রা জানান, তারা শিপনের ঘরের মধ্যে বিছানার উপরে শাজাহানের মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তারা জানান, ঘটনাটি হত্যা কান্ড নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাচ্ছেনা।




