বিনোদন

সারার প্রেমে হাবুডুবু খেয়ে ক্যাটরিনাকে ফেরালেন কার্তিক

বলিউডের নবাব পরিবারের মেয়ে সারা আলি খানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাম্প্রতিক সময়ের সেনসেশন কার্তিক আরিয়ান।
সারা-কার্তিকের প্রেমের সূত্রপাত ঘটে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কফি উইথ করণ’থেকে। এ অনুষ্ঠানে বাবা সাইফ আলি খানের সামনে সারা বলেছিলেন, কার্তিক তার ক্রাশ, একান্তে সময় কাটাতেও রাজি। এরপর থেকেই এ দুজনকে নিয়ে নানা আলোচনা চলছে। এরপর একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সারার সঙ্গে কার্তিকের পরিচয় করিয়ে দেন রণবীর সিং। সেই থেকেই শুরু।
কার্তিক সারার প্রেমে এতটাই মজেছেন যে ক্যাটরিনাকে ফেলে সারার সঙ্গে ডেটে যাচ্ছেন তিনি।
সম্প্রতি ক্যাটরিনার সঙ্গে বালিতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল কার্তিকের। কিন্তু শেষ মুহূর্তে মত বদলান ‘প্যার কা পাঞ্চনামা’র এ অভিনেতা। ক্যাটরিনার সঙ্গে বালির ওই বিয়ের অনুষ্ঠানে যাওয়া বাতিল করে দেন তিনি। জানা যায়, সারার সঙ্গে সময় কাটানোর জন্যই বালিতে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন কার্তিক।
প্রসঙ্গত শ্রীদেবীর বন্ধু রাখি পঞ্জাবির ছেলে অমৃত পঞ্জাবির বিয়ের অনুষ্ঠানে হাজির হন কার্তিক ক্যাটরিনা কাইফ, নোরা ফতেহিসহ নেহা কক্কররা।
২০১১ সালে প্যার কা পাঞ্চনামা ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ করেন কার্তিক। বর্তমানে তিনি ব্যস্ত ‘ভুলভুলাইয়া ২’ এর শ্যুটিং নিয়ে। কার্তিক আরিয়ানের পাশাপাশি সারা আলি খানও ‘কুলি নম্বর ওয়ান’-এর শ্যুটিংয়ে ব্যস্ত। এই সিনেমায় সারার বিপরীতে রয়েছেন বরুণ ধাওয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button