sliderস্থানিয়

সামান্য বৃষ্টি হলে পানিতে ভাসে গ্রামবাসী

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় সাজানো-গোছানো ছোট্ট একটি বাজার। নাম সাভার বাজার। বাজারটির চারপাশ ঘেঁষে একটি প্রাথমিক বিদ্যালয়,একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তিনটি কিন্ডারগার্ডেন স্কুল ও অনেকগুলো তাঁতপল্লী রয়েছে। তাঁদের পেশা ভিন্ন হলেও চলাচলের রাস্তা মাত্র একটাই। মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে এ রাস্তায় হাঁটু পানি জমে যায়। বন্ধ হয়ে যায় কেনা-বেচা। বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, শিক্ষার্থী ও তাঁতপল্লীর শ্রমিকদের একমাত্র যাতায়াতের রাস্তায় সামান্য বৃষ্টি হলে দেখে বোঝার উপায় নেই এটি গ্রাম নাকি উপকূল। যেন পানিতে ভাসতে হয় গ্রামবাসীর।

উপজেলার রাস্তাঘাট ও পয়ঃনিষ্কাশন নালার অবস্থা নাজুক। সামান্য বৃষ্টিতেই এখানকার সড়কগুলো পানিতে তলিয়ে যায়। দোকানপাটে ঢুকে পড়ে পানি। দীর্ঘদিন ধরে এমন ভয়াবহ দুর্ভোগ পোহাচ্ছেন দোকান মালিক, কর্মচারী ও শ্রমিকরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব সমাধানে কাজ চলছে।

সাভার বাজারের ব্যবসায়ী শওকত আলী বলেন, রাস্তাঘাটের সমস্যার কারণে অনেকে ব্যবসায় আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ ছাড়া ড্রেনেজ সমস্যার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েছেন। তাঁরা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

আরেক ব্যবসায়ী সুমন আহমেদ বলেন, মাত্র এক ঘণ্টার বৃষ্টি হলে উপজেলার সাভার বাজারের রাস্তায় হাঁটু পানি জমে যায়। রাস্তায় পানি জমার কারণে আমাদের কেনা-বেচা বন্ধ হয়ে যায়। আমরা দ্রুত সময়ের মধ্যে পয়ঃনিষ্কাশন নালার ব্যবস্থা চাই।

এ বিষয়ে আব্দুর রহমান খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শহিদুল ইসলাম পাখি বলেন, সামান্য বৃষ্টিতে রাস্তাটিতে পানি জমার ফলে শিক্ষার্থীদের চলাচলে ব্যাহত হয়। দ্রুত সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পয়ঃনিষ্কাশন নালার ব্যবস্থা চান তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. দেলোয়ার হোসাইন বলেন, পয়ঃনিষ্কাশন নালার জন্য চেয়ারম্যানের মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে পয়ঃনিষ্কাশন নালার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে স্থানীয় বরাইদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আব্দুল হাই বলেন, বাজারটিতে পয়ঃনিষ্কাশন নালার জন্য উপজেলা প্রকৌশলীর দপ্তরে আবেদন করা হয়েছে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান বলেন, সাভার বাজারের পয়ঃনিষ্কাশন নালার জন্য দ্রুত সময়ের ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button