sliderস্থানিয়

নলছিটিতে ৩৬ জুলাই উদযাপন করেছে বিএনপি

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ৩৬ জুলাই ফ্যাসিষ্ট সরকার পতনের প্রথম বার্ষিকী উদযাপন করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৫ আগষ্ট) এ উপলক্ষে বিজয় র‌্যালী ও আলোচনা সভার অয়োজণ করে উপজেলা বিএনপি।

সকাল দশটায় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন’র নেতৃত্বে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে নলছিটি পৌর ভবনের সামনে এসে শেষ হয়। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, স্বেচ্চাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম হাওলাদার, উপজেলা ছাত্র দলের আহবায়ক সাইদুল ইসলাম রনি, যুগ্ন আহবায়ক আদিফ হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রæত আরোগ্যের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন। #

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button