slider

সাভারে সেই ছাত্রলীগ-নেত্রী হত্যা চেষ্টার ঘটনায় মাতব্বর রাব্বানী গ্রেফতার 

সোহেল রানা (ঢাকা) সাভার : ঢাকার সাভারে মধ্যরাতে ঘরে ঢুকে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি বাবলি আক্তারকে মারধর, হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় মাতাব্বর মো: রাব্বানীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটে অভিযান চালিয়ে সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহমেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার ৯ জানুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে বাবলি আক্তার তার নিজ বাস ভবনের শয়ন কক্ষে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় রাব্বানী, পাশাসহ অজ্ঞাত আরো ৩/৪ জন ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে তার রুমের দরজায় কড়া দেয়। বাবলি আক্তার দরজা খুলে দেওয়ার সাথে সাথেই কিছু বুঝে ওঠার পূর্বেই রাব্বানী তার হাতে থাকা স্টিলের লাইট দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে আঘাত করে। বাবলি আক্তার বাম হাতে তা ঠেকানোর চেষ্টা করলে তার হাতের কনুইয়ের নিচে মারাত্মক জখম হয়। এ সময় তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে অভিযুক্তরা। মুখে ও গালে থাপ্পর মারতে মারতে ঘর থেকে বের করে জোরপূর্বক টানা হেচড়া করে শ্রীলতাহানির চেষ্টা করে। বাবলি আক্তার চিৎকার চেঁচামেচি করলে তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এ সময় বাবলির গলায় থাকা আট আনা ওজনের ৪০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন এবং ৮ হাজার টাকা মূল্যের ডায়মন্ডের নাকফুল নিয়ে যায় স্থানীয় মাতব্বর রাব্বানী, পাশা ও তার সহযোগীরা।

পরে পরিবারের সদস্যরা আহত বাবলি আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বাবলী আক্তার। 

উল্লেখ্য, কিছুদিন পূর্বে ধামরাই থানায় একটি মামলা হয়। সেই মামলায় গ্রেফতার হয় ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তার। ওই ঘটনার বাদী কৃষক আবদুল লতিফের দায়ের করা মামলায় আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন তিনি।

মামলার বিষয়ে জানতে চাইলে সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী বাবলী আক্তার তাকে নির্দোষ দাবি করে বলেন, পুলিশের কাছে ভুল তথ্য দিয়ে পূর্ব শত্রুতার জের ধরেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে সেই মামলার সাক্ষী হয় আমার উপর নির্যাতনে নেতৃত্ব দেওয়া অভিযুক্ত রাব্বানীর স্ত্রী মাসুদা ওরফে মাসু। এবংকি আদালত হতে জামিনে আসার পরেও এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিলেন স্থানীয় মাতব্বর রাব্বানী ও তার সহযোগীরা।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহমেদ বলেন, ছাত্রলীগ নেত্রী বাবলি আক্তারের অভিযোগ পেয়ে গুরুত্বের সাথে তদন্ত করা হয়। ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রাব্বানীকে গ্রেফতার করা হয়েছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button