slider

সাভারে মিনিবাস-লেগুনার সংঘর্ষ, নিহত ৩

সাভার প্রতিনিধি : সাভারে মিনিবাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, কলমা এলাকার সিঅ্যান্ডবি সড়কে লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত সাতজন আহন হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর চারজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button