সাভারে বিএনপি’র বিক্ষাভ-সমাবেশ ! পুলিশের বাধা ,আটক ৩

সোহেল রানা, সাভার (ঢাকা): দেশব্যাপী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধগতি, সর্বগ্রাসী দুর্নীতি ও দেশনত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাভারে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বুধবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলানী মহল্লায় ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর সভাপতিত্ত্বে তার নিজ বাড়িতে আয়াজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সালাউদ্দিন বাবুর বাড়ি থেকে শুরু হয় সাভার বাজার বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে মডেল মসজিদের সামনে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষর অন্তত ১০ জন আহত হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি নেতা কর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পুলিশের উপর হামলায় ঘটনাস্থল থেকে তিন বিক্ষোভকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে পুলিশের দাবি বিএনপি’র নেতাকর্মীরাই তাদের ওপর হামলা করেছে। প্রাথমিকভাবে আটক ও আহতদর পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবুর বাড়িতে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করেন। এরপর মহাসড়কে বিক্ষোভের নামে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের বাঁধা প্রদান করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করলে এএসআই কামরুজ্জামান ও কনস্টেবল খালেদ আহত হয়।

বিএনপি নেতাকর্মীরা জানান, নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষাভ মিছিল বের করা হয়। মহাসড়কে উঠতেই বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেন। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবু। এসময় প্রধান অতিথিদের দ্রুত উদ্ধার করে পল্টনের পার্টি অফিসে পাঠানো হয়।
এব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, বিএনপি কর্মীদের হামলায় আমাদের দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।




