Uncategorized
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে ইরান

কলম্বিয়ায় চলমান ফুটসাল বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়েছে ইরান। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে এশিয়ার দেশ ইরান।
ইনডোর স্টেডিয়ামে ছোট মাঠ ও ছোট গোল পোস্টের এই খেলার নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে শেষ হয়। কোয়ার্টার ফাইনাল শুক্রবার ইরানের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
অন্য ম্যাচে রাশিয়া ৭-০ গোলে ভিয়েতনামকে, স্পেন ৫-২ গোলে কাজাখস্তানকে, পর্তুগাল ৪-০ গোলে কোস্টারিকাকে হারিয়ে শেষ আটে উঠেছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-ইউক্রেন, ইতালি-মিসর ও থাইল্যান্ড-আজারবাইজানের ম্যাচ।




