Uncategorized

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিলো প্রশাসন

আব্দুর রাজ্জাক,মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের জৈন্তা এলাকায় ধলেশ্বরী নদীতে অবৈধ ভাবে বালু মাটি উত্তোলনের কারনে ড্রেজার পুড়িয়ে দিয়েছে প্রশাসন।
গত কাল বৃহস্পতিবার ২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার নির্দেশে অবৈধ ড্রেজারটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান-দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের জৈন্তা এলাকায় যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু মাটি উত্তোলনের করে আসছিল । উপজেলার সমেতপুর গ্রামের ড্রেজার মালিক মো ঃ রাসেল মিয়াকে ড্রেজারটি বন্ধের জন্য বার বার বলা হলেও বন্ধ না করায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ড্রেজাটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button