Uncategorized

সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফ আর নেই

ফরিদপুর প্রতিনিধি : বিএনপি দলীয় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমল ইবনে ইউসুফ (৭৪) আর নেই। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১৯ ডিসেম্বর) বাদ আসর শহরের কমলাপুরস্থ ময়েজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে ময়েজ মঞ্জিলস্থ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে
চৌধুরী আকমল ইবনে ইউসুফ ১৯৯৬ সালে ফরিদপুর-৪ (সদরপুর এবং চরভদ্রাসন) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হলেও ২০০২ সালের উপ-নির্বাচনে তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ফরিদপুরে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন চৌধুরী আকমল ইউসুফ। তার পিতামহ ছিলেন জমিদার চৌধুরী ময়েজউদ্দীন বিশ্বাস। তার বাবা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ শাসনামলে একজন বিশিষ্ট মুসলিম লীগ নেতা ছিলেন। তার চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) রাষ্ট্রপতি আইয়ুব খান সরকারে মন্ত্রিসভায় ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তার ভাই প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ একজন রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ছিলেন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button