Uncategorized

সাপাহার সরকারি হাসপাতালে সেবাপ্রার্থী শিশুদের ঈদ উপহার দিলেন ডাঃ মুহা রুহুল আমিন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে শিশুবান্ধব সরকারি হাসপাতালে সেবাপ্রার্থী শিশুদের জন্য ঈদ উপহার দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্মকর্তা ডাঃ মুহা রুহুল আমিন।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা সকল শিশুদের জন্য ঈদ উপহার হিসেবে বিভিন্ন খেলনা সামগ্রী অভিভাবকদের হাতে তুলে দেন তিনি।
এসময় মেডিকেল অফিসার ডাঃ মোর্শেদ মঞ্জুর কবির লিটন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডাঃ মুহা রুহুল আমিন বলেন, কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটাতে এবং ঈদ অানন্দ ভাগাভাগি করতে নিজ উদ্যোগে এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button