বিনোদন

সানির সূর্যশহরে স্বাগতম

বলিউড নায়িকা আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ার পর সানি লিওনও এবার প্রযোজক হতে চলেছেন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছে। নাম সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। নিজের নামের সঙ্গে মিল রেখেই কোম্পানির নাম সানসিটি রেখেছেন তিনি। আর সূর্যশহরে সবাইকে স্বাগতম জানিয়েছেন সাবেক এ পর্নোতারকা।
নতুন এ প্রযোজনা প্রতিষ্ঠানটি এর মধ্যেই একটি অ্যাপভিত্তিক কোম্পানির জন্য বাণিজ্যিকভাবে কাজ শুরু করেছে। সানি লিওন এতে যুক্ত রয়েছেন। প্রযোজনা করার জন্য সানি লিওন এরই মধ্যে অনেকের অনুরোধ পেয়েছেন। খবর বলিউড হাঙ্গামার।
সানি লিওন বলেছেন, তিনি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার প্রযোজনার ব্যাপারে আগে থেকেই আলাপ করেছিলেন। বিজ্ঞাপন প্রযোজনার মাধ্যমে এর শুরুটা তাই হাতছাড়া করেননি তিনি। বিজ্ঞাপন পরিচালক সানি রজনীর সঙ্গে শুটিংও উপভোগ করেছেন তিনি।
আসন্ন ‘বাহশাহো’ ছবিতে সানি লিওনকে ‘পিয়া মোর’ শিরোনামের একটি আইটেম দেখা যাবে। কিছুদিন আগে গানটি অনলাইনে প্রকাশিত হয়। এরই মধ্যে গানটি বেশ জনপ্রিয় হয়েছে। এছাড়া ‘তেরা ইন্তেজার’ ছবিতে আরবাজ খানের সাথে জুটি বেঁধেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button