আন্তর্জাতিক সংবাদ

সাত মাস পর থাইল্যান্ডে প্রথম পর্যটক দল

করোনাভাইরাসের কারণে সংকুচিত হয়ে আসা অর্থনীতিতে গতি আনতে সাত মাস পর প্রথম কোনো পর্যটক দলকে স্বাগত জানিয়েছে থাইল্যান্ড। ভ্রমণবিলাসীদের জন্য দেশটির দুয়ার ব্যাপক পরিসরে খুলে দেওয়া যায় কি-না এই দলটির মাধ্যমে তা পরীক্ষা করে দেখা হবে।
পরীক্ষামূলক দলটিতে রয়েছেন ৩৯ চাইনিজ পর্যটক। সাংহাই থেকে তাদের বহনকারী বিমানটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ব্যাংককের সুবর্ণভূমি বিমানন্দরে অবতরণ করে। সুরক্ষা পোশাক পরিহিত থাই কর্মকর্তারা তাদের স্বাগত জানায়।
বিমান থেকে নামার পর পরই ভ্রমণকারী সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের লাগেজগুলোও জীবাণুমুক্ত করা হয়। এরপর তাদেরকে সুরক্ষা পোশাক সরবরাহ করা হয়। নিয়মানুযায়ী, পর্যটক দলটিকে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে থাই স্বাস্থ্য মন্ত্রী আনুন্তিন চানভিরাকুল বলেছেন, “এটা স্বাগত চিহ্ন। এর ফলে আমাদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিদেশিদের আস্থা বাড়বে।”
“পর্যটকদের ভালোভাবে যত্ন নেওয়ার জন্য আমি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। কারণ তারা (পর্যটকেরা) নিরাপদ থাকলে থাইল্যান্ডবাসীও নিরাপদে থাকবে।”
করোনা মহামারির পর্যটননির্ভর থাইল্যান্ডের অর্থনীতির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এর ফলে চলতি বছরের শেষ দিকে ৮০ লাখ মানুষ চাকরি হারা হবে বলে ধারণা করা হচ্ছে। কর্মহীন হয়ে পড়া এসব মানুষজনের বেশির ভাগই পর্যটন ক্ষেত্রগুলোতে জড়িত ছিল।
পর্যটন শিল্পে আয়ের দিক থেকে থাইল্যান্ড বিশ্বে অন্যতম। ২০১৯ সালে দেশটিতে ৮ কোটি বিদেশি ভ্রমণে এসেছে।
ভ্রমণের বিশেষ ভিসা নিয়ে ভ্রমণে গিয়ে থাইল্যান্ডে নয় মাস পর্যন্ত থাকা যায়। দেশটিতে রয়েছে ১২০০ পর্যটন কেন্দ্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button