শিরোনাম

সাটুরিয়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলে খুন

সংবাদদাতা : মানিকগঞ্জের সাটুরিয়ায় ঘরে ঢুকে এক নারী ও তার শিশুসন্তানকে খুন করা হয়েছে। নিহতরা হলেন-উপজেলার সদরের কাউন্নাড়া এলাকায় সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভিন আক্তার (২৫) ও ছেলে নূর মোহাম্মাদ।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সাটুরিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোরে উপজেলার কাউন্নারা গ্রামে নিজ বাড়ির ঘর থেকে ওই দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।
ওসি জানান, পারভীনকে গলা কেটে আর শিশুটিকে পেটে ছুরিকাঘাত করেহত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, রাতে কোনো এক সময় পারভিন ও নূর মোহাম্মদকে হত্যা করা হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button