sliderস্থানিয়

সাটুরিয়ায় নেতাদের রিতার হুশিয়ারি,মানুষের ভালো বাসা অর্জন করতে হবে

রাসেল আহমেদ সাটুরিয়া প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পথ সভা করেন মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আফরোজ খান রিতা ।

আসছে ফেব্রুয়ারির ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন, এ-ই নির্বাচনের প্রচারনা মুখরিত সাটুরিয়া উপজেলার প্রতেকটা ইউনিয়ন ও ওয়ার্ডে জনগণের মাঝে নির্বাচনি উৎসবের হাওয়া বইতেছে ।
ধানের শীষের নির্বাচনি প্রচারণার জন্য সাটুরিয়া সদর ইউনিয়নের হান্দুলিয়া, চামুটিয়া,কইজুরি,শেখুরিনগর গ্রামবাসির উদ্যোগে, হান্দুলিয়া মাদ্রাসা মাঠে একটি পথ সভা করেন আফরোজা খান রিতা, এই অনুষ্ঠানে সাটুরিয়া ইউনিয়নের প্রতেকটা ওয়ার্ড থেকে নেতা, কর্মীরা, সমর্থক, ভোটাররা উপস্থিত হন তবে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো, প্রবীন ও বয়স্ক নারীরা আফরোজা খান রিতাকে তাদের নিজেদের বানানো ধানের শীষ জারি গান শুনিয়েছেন নারী ভোটার ও কর্মীরা ।

এই পথ সভায় কয়েক হাজার নেতা কর্মী ও ভোটাররা উপস্থিত হন, সাটুরিয়া উপজেলার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলার বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, সাটুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সাটুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ।

সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, তিনি তার বক্তব্যে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার নেত্রী আফরোজা খান ভালো মনের মানুষ তাকে যেনো আমারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, কারণ আমার নেত্রীর কোন কিছু অভাব আল্লাহ রাখে নাই, আমার নেত্রী আপনাদের দেওয়ার জন্য এসেছে ।

সাটুরিয়ায় অনুষ্ঠান শেষ করে রাত ৯ টার দিকে বালিয়াটি উদ্দেশ্যে রওনা হন আফরোজ খান রিতা ও তার সফর সঙ্গীরা, বালিয়াটি প্রোগ্রামে প্রবেশের আগে হাজিপুর চৌরাস্তায় বিএনপি নেতা পীরজাদা মোশাররফ হোসেন চাঁন শাহ্ তার কয়েক শ নেতা কর্মীদের নিয়ে রিতার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ও বালিয়াটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পথ সভায় তার সমর্থক নিয়ে আফরোজা খান রিতার বহরের সাথে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ।

বালিয়াটি জমিদার বাড়ির সামনে পথ সভাটি অনুষ্ঠিত হয়, রাত ৯ টার সময় আফরোজা খান রিতা পথ সভায় উপস্থিত হন, আফরোজা খান রিতা তার বক্তব্যে নেতাদের হুশিয়ার করে দিয়ে বলেন আমার কেনো নেতা দ্বারা যদি সাধারণ জনগনের অসুবিধা হয় আমি তাদের দলে রাখবো না,এখানে তো কর্মী নেই সবাই নেতা আপনার যায় সভাপতি, সাধারণ সম্পাদক পদ পোস্ট নিয়ে বসে আছে আপনাদের কাজ, আপনার এখন নেতা গিরি বাদ দিয়ে কর্মী হন, জনগণের ভালোবাসা অর্জন করেন ধানের শীষের জন্য ভোট চান, আমরা ১৭ বছর সংগ্রাম করেছি এ-র জন্য নই,বিএনপিতে চান্দা বাজি, ধান্দা বাজি,নেশা গ্রস্ত লোকে জায়গায় নেই, আমরা জনগণের জন্য কাজ করি আর আমার নেতাদের সাথে যদি জনগণের সম্পর্ক না থাকে সেই নেতার আমার দরকার নেই, আমার জনগণ যদি কোনো নেতার দ্বারাই কোনো প্রকার ক্ষতি হয় সেই হাত আমি ভেঙ্গে দেবো আমার দোয়ার সবসময় খোলা আমার জনগণের জন্য ।

কোন নেতা কি করছে সব কিছু আমি জানি আপনার মনে করে আপা কিছুই জানেনা,আপার কাছে সকলেরই তথ্য আছে, নির্বাচনের আর কয়েকটি দিন বাকি আপনার এই কয়েক দিনের ভেতর যাদের বাড়িতে জাননি,তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রাথনা করবেন এবং সবাইকে ১২ তারিখ সকাল সকালে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বলেবেন ও ধানের শীষে ভোট দিতে বলবেন ।

এ-সময় আফরোজা খান রিতার সফল সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এক ঝাঁক নেতা কর্মীরা ও সাটুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতা কর্মীরা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button