sliderস্থানিয়

হরিরামপুরে শ্মশান থেকে মাথার খুলি চু’রি, গ্রে’প্তার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান ঘাট থেকে মাথার খুলি চু’রির ঘটনায় তিনজনকে গ্রে’প্তার করেছে থানা পুলিশ।

‎১৫ এপ্রিল (বুধবার) দুপুরে তাদের গ্রে’প্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায় ।

উল্লেখ্য,আটকৃতরা হলেন, উপজেলার ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) ও একই গ্রামেরই প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)।

‎পুলিশ সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশান হতে খুলি চু’রি হয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ খুলি চু’রির দায়ে শ্মশানের সভাপতি দ্বিজেন হালদার বাদি হয়ে বুধবার হরিরামপুর থানায় গ্রেপ্তারকৃত তিনজনের নাম উল্লেখ করে ২৯৭/৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৫। ওই দিন বিকেলেই বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বোয়ালি হালদারপাড়া স্মশানের সভাপতি ও ধূলশুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দীজেন হালদার জানান, আমি বিষয়টি জানতে পেরে থানা কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং বিষয়টি খুবই দুঃখজনক।

বোয়ালি হালদারপাড়া স্মশানের সাধারণ সম্পাদক বাবু আরো জানান, বিষয়টি খুবই নেক্কারজনক এবং ধর্মকে অবমাননা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ শ্মশান ঘাট থেকে খুলি চু’রির অভিযোগে মামলা করেন স্মশান ঘাটের সভাপতি। সেই মামলায় তাদের গ্রে’প্তার করা হয় এবং বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button