sliderস্থানিয়

সাটুরিয়ায় দুই ইট ভাটা‌কে ৩ লক্ষ টাকা জ‌রিমানা

রাসেল আহমেদ সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়‌া উপ‌জেলায় অ‌বৈধ দু‌টি ইট ভাটায় ভ্রাম‌্যমান আদালত অ‌ভিযান চা‌লি‌য়ে ৩লক্ষ টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ।

বুধবার (২০ মে) বিকাল ৪টার দিকে পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ ও উপজেলা প্রশাসন, সাটুরিয়া এর যৌথ উদ্যোগে অভিযান চা‌লি‌য়ে উপ‌জেলার ২ ইটভাটাকে জরিমানা ও সাময়িক বন্ধ করা হয়।

সাটু‌রিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে উপ‌জেলার কান্দাপাড়া এলাকার যমুনা ব্রিকস কে ১ লক্ষ টাকা ও গোলড়া এলাকার ফৌ‌জিয়া ব্রিকস‌কে ২লক্ষ টাকা ক‌রে মোট ৩ লক্ষ টাকা জ‌রিমানা ক‌রেন। এ সময় সাটুরিয়া সহকারী কমিশনার ভুমি, পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ উপ পরিচালক, উপ‌স্থিত ছি‌লেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, দুইটি ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তারা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ইটভাটা দুটিকে জরিমানা ও সাময়িক বন্ধ করা হয়েছে। এ ছাড়া, কৃষি জমিও ইটভাটার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button