শিরোনাম

সাংবাদিক মোস্তাক আহমেদ চলে গেলেন না‌ ফেরার দেশে

দৈনিক সময়ের আলোর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আর নেই। রোববার বিকেলে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোস্তাক আহমেদের বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শহরের পশ্চিম দাশড়ার নিজ বাসায় অসুস্থবোধ করলে মোস্তাক আহমেদকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক মোস্তাক আহমেদ দীর্ঘ‌দিন বাংলাদেশ অবজারভারের জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। তিনি মানিকগঞ্জ প্রেসক্লাবের আজীবন (সম্মানিত) সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি গভীর শোক প্রকাশ করেছে। তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে রাত ৯টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে আনা হয়। পরে তাঁর নিজ গ্রাম পৌরসভার বান্দুটিয়ায় জানাজা শেষে পশ্চিম দাশরা কবরস্থানে দাফন করা হবে।
এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button