সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত ইউপি চেয়ারম্যানসহ সকলের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব।
রোববার (১৮ জুন) সকাল ১১টায় মানিকগঞ্জ পাবলিক লাইব্রেরির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। কিন্তু এসব ঘটনার বিচার হচ্ছে না। সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়ায় আজ জামালপুরের সাংবাদিক নাদিমকে এভাবে হত্যার সাহস পেয়েছে ক্ষমতাসীন ব্যক্তিরা। সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম.নুরুজ্জামান, সহ সভাপতি এ.বি খান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তজুমুদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার শামীম আল মামুন,সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সাইফুল,সদস্য মো.নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, হরিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিকুর রহমান।
এ সময় মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সাথে জাতীয় সাংবাদিক সংস্থা মানববন্ধন অংশ গ্রহণ করেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।




