সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি : জামালাপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যাকা-েরপ্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবীতে নাটোরে কর্মরত সাংবাদিকরা শুক্রবার মানববন্ধন করেছে। শুক্রবার বেলা ১১টার সময় নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মেদ রফিক বাবন, সহ-সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকার, সাবেক সভাপতি রনেন রায়, সিনিয়র সাংবাদিক সমকাল ও ইটিভি প্রতিনিধি নবীউর রহমান পিপলু, সিনিয়র সাংবাদিক এসএম মনজুরউল হাসান, এনটিভির প্রতিনিধি হালিম খান, ইউনিক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ, যমুনা টিভির নাজমুল হাসান, বৈশাখী টিভির ইসহাক আলী, বাংলা নিউজের মামুনুর রশীদ ও বাংলা টিভির মেহেদী হাসান বাবু।এসময় নাটোরের প্রায় সকল সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বক্তারা হত্যাকা-েরতীব্র নিন্দা ও জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোড় দাবী জানান।



